নারায়ণগঞ্জ ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

অটো চালক মমিনুলকে পিটিয়ে হত্যা র‌্যাবের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে মূলহোতা মামুন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুল হক (৩০) কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা মামুন ওরফে প্রিন্স মামুন (২৮) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা পৌনে ১২ টায় র‌্যাব-১১’র সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

একই দিন দুপুরে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে অ্যাপস অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত মামুন ওরফে প্রিন্স মামুন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার মনিপাড়া এলাকার কমাল মজুমদারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় মো. মমিনুর নামে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়। তারই প্রেক্ষিতে আজ বেলা পৌনে ১২টায় ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ ঘটনার মূলহোতা মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত অটো চালক মমিনুল হক পরিবার নিয়ে ফতুল্লার উত্তর নরসিংপুরে হারুন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। প্রতিদিন সকাল ৮ টায় বাসা থেকে অটো চালাতে মাসদাইর রিপন মিয়ার গ্যারেজে যেতেন এবং রাত ১০ টায় অটোরিক্সা গ্যারেজে জমা দিয়ে নিজ বাসায় ফিরে আসতেন। ঘটনার দিন সকাল ৮ টায় নিজ বাসা থেকে বের হয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা চালাতে যান। ওই দিন দুপুর ১২ টার দিকে উক্ত গ্যারেজে অটো চার্জে দেন। পরবর্তীতে অপর অটোরিক্সা চালক মো: সবুজ (২১) এর সাথে পঞ্চবটি মোড় চায়না প্রজেক্টের পাশে যান। এসময় পূর্ব-শত্রুতার জেরে মামুনসহ অন্যান্য আসামিরা মমিনুল হক এবং তার সঙ্গীয় অটোরিক্সা চালাক সবুজকে কথা আছে বলে পঞ্চবটি প্রধান পাম্পের পশ্চিম পাশের চিপা গলির ভিতর নিয়ে যায়। চিপা গলিতে নিয়ে আসামিদের হাতে থাকা দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে দুই জনকে ভয়-ভীতি দেখিয়ে টাকা দাবী করে। দুই জন টাকা দিতে রাজি না হওয়ায় আসামিরা মারধরসহ হত্যার হুমকী প্রদান করে। একপর্যায়ে আসামি মামুনসহ সকল আসামিরা টাকা না পেয়ে তাদেরকে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমদের নিকট নগদ টাকা না থাকায় আসামীরা মারধর করে ছেড়ে দিলে ভিকটিম মমিনুল হক মাসদাইর রিপন মিয়ার গ্যারেজে চলে আসেন। গ্যারেজে আসার পর তিনি হঠাৎ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরেন। গ্যারেজে থাকা অন্যান্য অটোরিক্সা চালকেরা তাকে অসুস্থ দেখে কি হয়েছে জিজ্ঞাসা করলে অসুস্থার কারণে বেশি কথা বলতে পারেন নাই। শুধু বলেন তাকে নিজ বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য। তখন চার জন অটো চালক একটি অটোরিক্সাতে করে মমিনুরকে নিজ বাসায় নিয়ে আসার সময় পথিমধ্যে উত্তর নরসিংপুর স্কুলের সামনে অটোরিক্সার মধ্যে সে মৃত্যুবরণ করে। তাৎক্ষনিক ভাবে তারা একটি স্থানীয় ফার্মেসীতে নিয়া গেলে ফার্মেসীতে থাকা পল্লী চিকিৎসক পালস চেক করে সে মৃত্যুবরন করেছে বলে জানায়। পরবর্তীতে নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

অটো চালক মমিনুলকে পিটিয়ে হত্যা র‌্যাবের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে মূলহোতা মামুন গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫