নারায়ণগঞ্জ ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সোনারগাঁয়ে ‘শিখা’ প্রকল্পের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের আওতাধীন কর্ম এলাকা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় একটি জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই ) সকাল ১০টায় সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. দেলোয়ার হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রতিনিধিগণ , শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিক সহ আরো অন্যান্য ব্যাক্তিবর্গ। উক্ত কর্মপরিকল্পনা সভাটি ব্র্যাকের “শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানি মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা” শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত হয়। এই চার বছর মেয়াদী প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত বাস্তবায়িত হবে।

প্রকল্পটি ঢাকাসহ ছয়টি জেলা—বরিশাল, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম এবং রাজশাহীতে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের লক্ষ্য ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়), তৈরি পোশাক কারখানা, গণপরিবহন এবং স্থানীয় কমিউনিটিকে অন্তর্ভুক্ত করে নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে যৌন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সভায় উপস্থিত বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে নারী ও কন্যাশিশুদের প্রতি যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং বুলিং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ব্র্যাক শিখা প্রকল্পের আওতায় প্রাপ্ত গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌন হয়রানি এবং বুলিং প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হয়।

ব্র্যাকের পক্ষ থেকে কর্মপরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার শিখা প্রকল্পের জেলা সমন্বয়ক সুমন চৌধুরী, টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী, প্রজেক্ট অফিসার মিজানুর রহমান পারভেজ ও মোদাসসেরুল হক এবং ব্র্যাকের ভলান্টিয়ার ও অংশীদার সংস্থার প্রতিনিধিগণ।

‘শিখা’ প্রকল্প স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা, অনলাইন প্ল্যাটফর্ম এবং স্থানীয় সংগঠনসমূহকে সম্পৃক্ত করে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সোনারগাঁয়ে ‘শিখা’ প্রকল্পের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫