নারায়ণগঞ্জ ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

সিদ্ধিরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসুচি উদ্ধোধন করলেন জিএম সাদরিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ডের ভান্ডারী পুল চৌরাস্তায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর জিএম সাদরিল।

অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই যাচাই-বাছাই করতে হবে, যাতে আওয়ামী লীগের কোনো দোসর দলে অনুপ্রবেশ করতে না পারে।

অনুষ্ঠানের শুরুতে জিএম সাদরিল প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের প্রাণের নেতা গিয়াসউদ্দিন সাহেব এই প্রোগ্রামে আসার পথেই কেন্দ্র থেকে একটি জরুরি ফোন পান। তাকে কেন্দ্রে তলব করা হয়েছে, তাই তিনি আসতে পারেননি। তিনি আমার মাধ্যমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতে বলেছেন এবং কথা দিয়েছেন, ইনশাআল্লাহ অন্য কোনো প্রোগ্রামে আপনাদের সাথে এসে উপস্থিত হবেন।”

আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই সদস্য সংগ্রহ অভিযান চলছে উল্লেখ করে জিএম সাদরিল বলেন, “বিএনপি একটি বৃহত্তর দল। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যুদ্ধ করে বিএনপি আবারও দেশকে নতুনভাবে স্বাধীন করেছে।” তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “নতুন সদস্য নেওয়ার সময় বুঝে-শুনে নিবেন, যাতে আওয়ামী লীগের কোনো দোসর বিএনপিতে ঢুকতে না পারে। কারণ তারা দলে ঢুকলে বিএনপির বদনাম করবে।”

সাবেক এই কাউন্সিলর আগামী দিনের রাজনীতিতে যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আপনারা যুব সমাজকে দলে টানার চেষ্টা করবেন, কারণ আগামী যুব সমাজই দেশের ভবিষ্যৎ।”

বক্তব্যের শেষে তিনি নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা দাবি জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা মাঠে নেমে জনগণের দুঃখ-কষ্টগুলো শুনবেন এবং আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের দেওয়া ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দেবেন।”

৭নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামান মির্জার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, সহ সভাপতি এস এম আসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.আনিস শিকদার, মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, তরুণ দলের জেলা সভাপতি টিএইস তোফা সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন মহানগর যুবদলের সিনিয়র নেতা শাহজালাল কালু।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের

সিদ্ধিরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসুচি উদ্ধোধন করলেন জিএম সাদরিল

আপডেট সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫