নারায়ণগঞ্জ ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সেবা সপ্তাহ পালন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি ঃ ”সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক” এই শ্লোগানকে সামনে রেখে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ পালন করেছে গাজীপুর রিজিওনের আওতাধীন নারায়ণগঞ্জ সার্কেলের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০’থেকে শুরু করে বিকাল ৫’টা পর্যন্ত সেবা সপ্তাহ উপলক্ষে কাঁচপুর হাইওয়ে থানার অধীনস্থ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হকের নেতৃত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের (নারায়ণগঞ্জ সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জাহিদুর রহমান চৌধুরী। এছাড়াও কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো: আবু নাঈম সিদ্দিকীসহ হাইওয়ে পুলিশ সদস্যরা।
সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে র‌্যালী, পথসভা, মাইকিং, গাড়ীর চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করা হয়। এছাড়াও হ্যালো এইপি অ্যাপের মাধ্যধে হাইওয়ে পুলিশের জরুরি সেবা গ্রহন সম্পর্কে সেবাগ্রহীতাদেরকে অবহিত করা হয়।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক বলেন, গত ১৩ ফেব্রæয়ারী থেকে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ কার্যক্রম শুরু হয়েছে। সেবা সপ্তাহ উপলক্ষে কাঁচপুর হাইওয়ে থানার উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করতে র‌্যালী, পথসভা, মাইকিং, গাড়ী চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। ”সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক” এই শ্লোগানকে সামনে রেখে আমরা জনসাধারনের সেবায় নিয়োজিত থাকবো।#####

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সেবা সপ্তাহ পালন

আপডেট সময় : ০৬:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪