নারায়ণগঞ্জ ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যার্থ হাইওয়ে পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ৩২৪ বার পড়া হয়েছে

মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে বিশৃঙ্খলা, পরিবহনে চাঁদাবাজী, সড়ক দূর্ঘটনা, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম রোধে গত ২০০৫ সালরে ১১ই জুন গঠন করা হয় ”হাইওয়ে পুলিশ”। পরে হাইওয়ে পুলিশের ক্ষমতা বৃদ্ধি করে মাদক আটকসহ আরো কয়েকটি দায়িত্ব দেওয়া হয়। সারাদেশে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে তেমন অভিযোগ না থাকলেও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধিন সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রিজের পশ্চিমপাড় মাত্র ৪ কিলোমিটার মহাসড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। উল্টোপথে অটো রিক্সাসহ বিভিন্ন পরিবহন চলাচল করায় ঘটছে দূর্ঘটনা। অকালে প্রান হারাচ্ছে যাত্রীরা। দায়িত্বরত হাইওয়ে পুলিশ দেখেও না দেখার ভান করছে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিরাপত্তা দিতে ব্যর্থ শিমরাইল হাইওয়ে পুলিশ। পরিবহন ব্যবসায়ী-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চাঁদা তোলা ছাড়া শিমরাইল হাইওয়ে পুলিশের তেমন কোনো তৎপরতা চোখে পড়ে না। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত বিশৃঙ্খলা, পরিবহনে চাঁদাবাজী, সড়ক দূর্ঘটনা, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম রোধে কোন প্রতিকার মিলছে না। গত দু’বছরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত একাধীক স্পটে শতাধিকের বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও অভিযোগকারীরা বিভিন্ন জেলার লোক হওয়ায় থানায় সকল ঘটনার অভিযোগ দায়ের হয় না। শিমরাইল হাইওয়ে পুলিশের রাতে তেমন কোন ভূমিকা না থাকায় ও দায়িত্ব অবহেলার কারনে এ সকল ঘটনা ঘটে বলে মনে করে সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়করে সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতু পর্যন্ত সীমানার মধ্যে বেশ কয়েটি চিহৃত স্পটে ছিনতাই হচ্ছে। স্পটগুলো হল, সাইনবোর্ড, বাগদাদ টক্সেটাইল মিলস, পিডিকে সিএনজি পাম্প সংলগ্ন, সানারপাড় ইউটার্ণ, মৌচাক থেকে মাদানীনগর বাসস্ট্যান্ড, কাঁচপুর সেতেুর নিচে ও উপরের সড়কের আশপাশে।
জানামতে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গত ২’হাজার ২২’সালের ১৫’জানুয়ারী ভোর রাতে ১০’তালা ভবনের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সেনা সদস্য শাহিন আলমের মৃত্যু হয়। ১০ ফেব্রুয়ারী সানারপাড় ইউটানের সামনে ট্রাক চালকে মারধর করে তার কাছ থেকে ছিনতাইকারীরা ৩৫ হাজার টাকা ও একটি স্যামসং মোবাইল নিয়ে যায়। ২৩ মাচ্ শিমরাইল মোড় কাঁচা বাজারের সামনে ছিনতাই’র ঘটনা ঘটে। ১৪ জুলাই ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়করে সানারপাড় ইউটার্ন এলাকায় হজ্ব ফেরত মা ও ছেলে শাহজাহান (৪৫) বহনকরা মাইক্রোবাস দিয়ে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় যাচ্ছিল। তাদের বহনকরা গাডি়টি (ঢাকা-মেট্র-চ-১৬-২১৫৫) মহাসড়করে সাইনবোর্ড এলাকায় পৌছালে পেছন দিক থেকে হজ্ব ফেরত যাত্রীদের ধাওয়া করে সড়কে ব্যারিকেট দিযে় অস্ত্রধারী ছিনতাইকারীরা প্রায় এক লাখ টাকা ও পাসপোর্ট, মোবাইল ফোন, ক্রেডিট কার্ডসহ মালামাল লুট করে নিযে় যায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর আগে গত ১৩ জুলাই রাতে সানারপাড় বাসস্ট্যান্ড থেকে দু’ইটি মোটরসাইকেলযোগে চারজন ছনিতাইকারী এক মহিলা যাত্রীর কাছ থেকে নগদ আট হাজার টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে যায়। ১০ জুলাই রাতে মহাসড়কের ১০ তলা ভবন মাদানীনগর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন পাইনাদী নতুন মহল্লার বাসন্দিা শিলা আক্তার। তিনি জানান, তার গ্রামের বাড়ী কিশোরগঞ্জ থেকে এসে রাত ১২ টায় গাড়ী থেকে মাদানীনগরে নামেন। এসময় একদল ছিনতাইকারী এসে ছুরি চাকুর ভয় দেখিযে় তার ব্যবহৃত মোবাইল সেট, স্বর্ণালংকার, নগদ টাকা ও লাকেজ নিয়ে যায়। এছাড়াও গত ১২ জুন রাত সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেডে় আসা একটি যাত্রীবাহী বাস কাঁচপুর সেতুর নিচে পৌঁছালে দু’টি মোটরসাইকেল দিয়ে আসা ৬ জন ছিনতাইকারি বাসচালক মো: শিপন মিয়া ও হেলপার রনি শেখকে দেশীয় অস্ত্রের মূখে জিম্মি ও মারধর করে ঐ দিনের আয়ের টাকা ছিনিযে় নেয়। এ ঘটনায় চালক শিপন মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ জুন লিখিত অভিযোগ করেন। এছাড়াও গত ১০ জুলাই রাতে কাঁচপুর সেতুর পশ্চিমপাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয় আরমানুল ইসলাম রোহান (২২) নামে একজন। এসময় তার ভাই আরমানুল ইসলাম রিপন (২০) ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় মামলা হওয়ার পর ১২ রাতে জেলা ডিবি পুলিশ দু’ ছিনতাইকারীকে গ্রেফতার করে। ২০’ডিসেম্বর রাতে সানারপাড় ইউটার্ণে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ও একটি এন্ডুয়ের্ড মোবাইল নিয়ে যায়। সর্ব শেষ গত ৩ অক্টোবর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রীজ এলাকায় ছিনতাইকারীর ছুরিঘাতে সুভাস চন্দ্র শর্মা নামে এক জন খুন হয়। গত ৭’অক্টোবর বিকেলে শিমলাইল মোড় ফুট ওভারব্রিজের নিচে একজন মহিলার কাছ থেকে নগদ ১৫’হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। তার পরদিন অপর এক মহিলার কাছ থেকে আরো একটি মোবাইল নিয়ে যায়। উল্টোপথে অটো রিক্সাসহ বিভিন্ন পরিবহন চলাচল করায় ঘটছে দূঘটনা। অকালে প্রান হারাচ্ছে যাত্রীরা। দায়িত্বরত হাইওয়ে পুলিশ দেখেও না দেখার ভান করছে।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ডিআইজি (এডমিন) মাসুদুর রহমান ভূইয়া বলেন, আমি নারায়ণগঞ্জ এসে ওখানে যে দায়িত্বে আছে তাকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যার্থ হাইওয়ে পুলিশ

আপডেট সময় : ০২:১৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩