নারায়ণগঞ্জ ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

রূপগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে ৫ বছরের কারাদন্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামী সাইদুল রহমান সুজনকে হত্যার দায়ে স্ত্রী নাছিমা আক্তার রুপালীকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস এর আদালত রায় ঘোষণা করে। এসময় মামলার প্রধান আসামী নাছিমা আক্তার রুপালী পালাতক রয়েছে।
এছাড়াও এ মামলায় মোসা: পিয়ারা বেগম, মো: সালাউদ্দিন, শিরিনা বেগম ও মোসা: তাহমিনাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, দীর্ঘ শুনানী শেষে আজ রূপগঞ্জের সাইদুল রহমান সুজন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এ মামলায় নিহতের স্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে এবং অন্য চার আসামীকে বেকসুর খালাস দিয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ জানুয়ারী রাতে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত সাইদুল রহমান সুজন মোতালেব ভূইয়ার ছেলে। সে তার স্ত্রী ও একটি ছেলে সন্তান নিয়ে রুপগঞ্জ উপজেলার মাসাব এলাকার মতিন মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। সাইদুল রহমান সুজন ওই এলাকায় স্থানীয় একটি গ্যারেজে মিস্ত্রী কাজ করতো। তার স্ত্রী নাছিমা আক্তার রুপালী গার্মেন্টস কাজ করতো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

রূপগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে ৫ বছরের কারাদন্ড

আপডেট সময় : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩