নারায়ণগঞ্জ ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

মো. আকবর হোসেন : নারায়ণগঞ্জে ফতুল্লার পাগলা বৌ বাজার এলাকায় সোহান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। ২০১৯ সালে নভেম্বরের দিকে সোহানের একটি গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ।

বুধবার (১৪ জুন) রাতে সাড়ে ৭টার দিকে ফতুল্লার পাগলা বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান পাগলা বৌ বাজার এলাকার জাহাঙ্গীরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শত্রুতার জেরে পরিকল্পনা অনুযায়ী বুধবার রাত সাড়ে ৭টার দিকে পাগলা বৌ বাজার পাঁচ তলা সংলগ্ন জয়নালের গ্যারেজে ডেকে নিয়ে সোহান ও তার দুই বন্ধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন গ্যারেজ মালিক জয়নাল, তার ছেলেসহ সঙ্গে থাকা সন্ত্রাসীরা। সংবাদ পেয়ে সোহানের পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সোহানের মৃত্যু হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান।

উল্লেখ্য ২০১৯ সালে ৮-১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সোহান নামের এক যুবক উপরের দিকে গুলি ছুড়ছে। সে সময় প্রথমে এক গণমাধ্যমকর্মী তার ব্যক্তিগত আইডিতে ভিডিওটি পোস্ট করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩