নারায়ণগঞ্জ ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সোনারগাঁয়ে বিপুল পরিমানের ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • ৫০৪ বার পড়া হয়েছে

নূরু হুদা মেহেদী ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় দেড় কোটি মূল্যের ৪৭ হাজার ৪শত পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৪৯-৩৩৪১) জব্দ করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো- সায়েদ ইসতিয়াক আহাম্মদ (৩৮), দৌলত আজিম ভূঁইয়া @ সুমন (৪১), মিম আক্তার (১৯) @ খুশী ও প্রাইভেটকারের চালক মো. মুজিবুল হক (৩২)। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।
সংবাদ সম্মেলনে শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চট্টগ্রাম হইতে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের চালান নিয়া নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১ জুন) ভোর রাত আড়াইটার দিকে একদল পুলিশ মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোষ্টে অভিযান চালায়। অভিযান চলাকালে একটি সাদা রংয়ের প্রাইভেটকার কে থামানোর জন্য সংকেত দিলে গাড়ির ভিতরে যাত্রীবেশে বসে থাকা তিন মাদক ব্যবসায়ী সায়েদ ইসতিয়াক আহাম্মদ, দৌলত আজিম ভূঁইয়া সুমন ও মিম আক্তার (১৯) খুশী বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ সদস্যরা ধাওয়া করে পলায়নরত ওই তিন ব্যক্তি ও গাড়ির চালককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর সায়েদ ইসতিয়াক আহাম্মদ, দৌলত আজিম ভূঁইয়া সুমন, মিম আক্তার খুশী এর হেফাজত থেকে এক কোটি বেয়াল্লিশ লক্ষ বিশ হাজার টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে বিপুল পরিমানের ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩