নারায়ণগঞ্জ ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

অসুস্থ বৃদ্ধা নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় আয়শা বেগম নামে এক অসুস্থ বৃদ্ধা নারীকে শ্বাসরোধে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঘটনার দুইদিন পর নিহতের মেয়ে নাছরিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

তবে পুলিশের দাবি ঘটনাটি রহস্যজনক। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার পশ্চিম তল্লা গ্রীণরোড এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, হত্যাকাণ্ড আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। পুলিশের পাশাপাশি পিবিআই তদন্ত করছে। আশা করি দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন করতে পারবো।

মামলায় উল্লেখ করা হয়, নাছরিনের (৪৭) স্বামী উজ্জল বাহরাইন প্রবাসে থাকার সময় মারা যান। তার দুই ছেলে বাহরাইন থাকেন। ছোট ছেলে ও তার স্ত্রী এবং বৃদ্ধা মা আয়শাসহ প্রবাসে থাকা দুই ছেলের স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ বাসায় বসবাস করেন। গত সোমবার বাসার সবাই বেড়াতে যায় এবং বৃদ্ধা আয়শা একাই বাসায় ছিলেন। রাতে নাছরিন বাসায় ফিরে দেখেন তার মা আয়শাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা ঘর থেকে ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

অসুস্থ বৃদ্ধা নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ১১:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩