নারায়ণগঞ্জ ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

না.গঞ্জে নিখোঁজ হওয়া দুই শিশু উদ্ধার করেছে পিবিআই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) জেলা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান পিবিআইয়ের নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম।

তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি আমাদের কাছে অভিযোগ আসে। টানা ১২দিন আমরা কাজ করেছি এবং গতকাল ভৈরব থেকে ৩ বছরের আবীর বাচ্চাটাকে উদ্ধার করেছি। এখানে আসামি সাদিয়া, তিনি নেত্রকোনার বাসিন্দা। গত ০১ জানুয়ারি সিদ্ধিরগঞ্জে গর্ভবতী বোনকে সাহায্য করতে বোনের বাসায় আসেন সাদিয়া। এখনে বান্ধবীর বাসায় যাওয়ার পথে তিন বছরের শিশু আবীরকে কাঁদাতে দেখে শিশুটিকে কোলে নিয়ে পাশের একটি দোকানে নিয়ে চিপস কিনে দেন সাদিয়া৷ পরে তার স্বামীকে ফোন করে বলেন, এখানে থাকবেন না ভৈরব চলে যাবেন। স্বামী টাকা পাঠালে চিটাগাং রোড থেকে আবীরকে নিয়ে ভৈরবের বাসে করে চলে যান সাদিয়া। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে।

আরেকটি ঘটনা সোনারগাঁয়ের। শিশুটির নাম সাইদ (১২)। সে ক্লাস সেভেনে পড়ে। সে মোবাইল ফোনে আসক্ত এবং এটা নিয়ে তার বাবা মা তাকে বকাঝকা করতেন। ঘটনার দিন তার বাবা মোবাইল ফোনটি শিশুকে না দিয়ে সঙ্গে করে অফিসে নিয়ে যান। এতে সে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। সে ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরছিল। এ ঘটনা চার মাস আগের। পরে আমরা এটা নিয়ে কাজ করি এবং শিশুটিকে উদ্ধার করতে পেরেছি।

তিনি আরও বলেন, যেহেতু কোনো মামলা দায়ের করা হয়নি সে কারণে কাউকে গ্রেফতার করা হয়নি। আমাদের কাছে জিডি এসেছিল। তার ভিত্তিতেই আমরা শিশুদের উদ্ধার করি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

না.গঞ্জে নিখোঁজ হওয়া দুই শিশু উদ্ধার করেছে পিবিআই

আপডেট সময় : ১০:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩