নারায়ণগঞ্জ ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ ভাষাসৈনিক আয়েশা বেগমের প্রয়াণ: তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তাবলী এলাকা থেকে সংঘবদ্ধভাবে রাস্তা থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

সোমবার (৯ জানুয়ারি) রাতে ফতুল্লার বক্তাবলী হাজীপাড়ার একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি ।

মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে গ্রামের বাড়ি ফতুল্লা মডেল থানা সীমান্তের চর বক্তাবলী থেকে জেলার সদর থানার বাবুরাইল এলাকায় ভাড়া বাসায় যাচ্ছিলেন ওই গৃহবধূ। বক্তাবলী হাজীপাড়ার একতা ইটভাটার সামনে পৌঁছালে কবির (৩২), দেলোয়ার (৩৫), মঞ্জ (৩২), আলমগীর (৩৮) ও জালাল (৪৫) ওই গৃহবধূকে মুখ চেপে ধরে রাস্তা থেকে তুলে নিয়ে একটি ইটভাটার পরিত্যক্ত ঘরে আটকে রেখে কবির তাকে জোর করে ধর্ষণ করেন। এ সময় মামলার অপর আসামিরা ঘটনাস্থলের পাশে পাহারা দিচ্ছিলো। ধর্ষণ শেষে অভিযুক্ত আসামিরা ওই গৃহবধূর সঙ্গে থাকা গলা থেকে আট আনা ওজনের স্বর্ণে র চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে কবিরসহ অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, সোমবার রাতে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি কবির ও তার চার সহযোগীর সহায়তায় ওই নারীকে ইটভাটার পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি তবে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ

আপডেট সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩