নারায়ণগঞ্জ ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

ফতুল্লায় অপহরনকারী চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৫, অপহৃত উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

ফতুল্লায় অপহরনকারী চক্রের নারী সদস্যসহ পাচঁ সদস্য কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় অপহরনকারীচক্রের কবল থেকে উদ্ধার করা হয় অপহৃত তরুন কামরুল হাসান রিফাত (১৯) কে। সোমবার রাতে ফতুল্লার কাশিপুর থেকে অপহৃত যুবক কে উদ্ধারসহ গ্রেপ্তার করা হয় নারী সহ পঁাচ অপহরনকারীকে।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার কাশিপুর খিল মার্কেটের মৃত মাঈনুদ্দিনের পুত্র আবিদ শেখ (২০), একই এলাকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া মৃত ওমর খানের পুত্র আকাশ খান (৩৫), শিষমহল আমতলার সেলিম মিয়ার পুত্র সুজন মিয়া (২৬), কাশিপুর গোয়ালবন্দের শেখ কামালের পুত্র মো. তানজিদ (২০) ও একই এলাকার মিন্টুর ভাড়াটিয়ায় শহীদ মিয়ার মেয়ে মাবিয়া বেগম (২৩)। এ ঘটনায় অপহৃত তরুনের বাবা মো. কবির হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, রোববার রাত সাড়ে সাতটার দিকে অপহৃত যুবক রুপগঞ্জ বোরবাস্থ বাসা থেকে চিটাগাং রোডস্থ নানা বাড়ীতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। রাত সাড়ে ১১ টার দিকে অপহৃত যুবক তার চাচাতো ভাইকে ফোন করে জানায় তাকে আটক করা হয়েছে।

তাদের চাহিদানুযায়ী দুই লাখ টাকা না দিলে তাকে নির্যাতন করা হবে। তখন রাতেই বিকাশ নাম্বারে ১৫ হাজার টাকা পাঠানো হয়। সকালে পুনরায় ফোন করে বাদীর স্ত্রী কে জানানো হয় দাবীকৃত টাকা না দিলে তার পুত্র কে হত্যা করা হবে। তখন বাদীর স্ত্রী বিকাশ করো আর ২০ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে বাদী বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশ কে অবগত করে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জামিল হাসান জানান, অভিযোগের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে সোমবার রাত দশটার দিকে কাশিপুর খিল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কে উদ্ধার সহ গ্রেপ্তার করা হয় পাঁচ অপহরনকারীকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফতুল্লায় অপহরনকারী চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৫, অপহৃত উদ্ধার

আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২