সংবাদ শিরোনাম ::
সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত শিকড়ের টানে এক সুতোয়: পূর্বাচলে ৯৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলা মেধার কদর ও এক বছরের পথচলা: কালাপাহাড়িয়ায় ফ্রেন্ডস কমিউনিটির বর্ণিল আয়োজন সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা, প্রতিবাদে মানববন্ধন রিয়াদে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অসহায় মানুষের মুখে হাসি: পশ্চিম আইলপাড়ায় বিএনপি নেতা রাজিবের পক্ষ থেকে ঈদ উপহার সিদ্ধিরগঞ্জে হত-দরিদ্রদের মাঝে যাকাতের নগদ অর্থ বিতরণ নাসিক ৩নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের ডাক : কাউন্সিলর পদে আলোচনায় এ্যাডভোকেট হাবিবুর রহমান  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে : এমপি মান্নান বাবার জন্য ভালোবাসা ও দোয়া: সাংবাদিক রফিকুল ইসলাম রানার পিতার বিংশতম মৃত্যুবার্ষিকী

ডিসেম্বর থেকে ডলার সঙ্কট থাকবে না: সালমান এফ রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • ৬৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ডিসেম্বর মাস থেকে দেশের কোনো ব্যাংকে ডলার সঙ্কট থাকবেনা বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য বাজার স্থিতিশীল থাকবে। আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বেড়েছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আমরা এক কোটি পরিবারকে টিসিবি এবং ওএমএসের মাধ্যমে খাদ্য সহায়তা দিয়েছি।

একই অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কৃষি প্রধান এ জেলায় চারটি ফসল উৎপাদন হয়। তাই জেরায় ফুড প্রসেসিং কেন্দ্র এখানে গড়ে তোলা হবে। যার মধ্য দিয়ে জেলার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি করা হবে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর চেম্বার্সের সভাপতি গোলাম রসুল, আইএফআইসি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি সৌয়দ মনসুর মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

ডিসেম্বর থেকে ডলার সঙ্কট থাকবে না: সালমান এফ রহমান

আপডেট সময় : ০২:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২