নারায়ণগঞ্জ ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

৮৮ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচ হারে না ব্রাজিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • ৩২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : হেক্সা’ মিশন সামনে রেখে কাতার বিশ্বকাপে আজ মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ‘জি’ গ্রুপে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ সার্বিয়া। এই ম্যাচে মাঠে নামার আগে ইতিহাস থেকে সুখস্মৃতি খুঁজে পাচ্ছে তিতের দল।

তবে সেটা কতটুকু কাজে দেবে ম্যাচ শেষের আগ পর্যন্ত তা বোঝা যাবে না। কেননা চলতি আসরে এখন পর্যন্ত দুটি আপসেটের ঘটনা ঘটেছে। যার শিকার আবার শিরোপা জয়ে ফেভারিটের তালিকায় উপরের দিকে থাকা আর্জেন্টিনা ও জার্মানি।

আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছে। আর গতরাতে জার্মানি একই ব্যবধানে এশিয়ার দেশ জাপানের কাছে পরাজিত হয়।

এবারেরটি বিশ্বকাপের ২২তম আসর। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে তারা হেরেছিল প্রথম ম্যাচ, পরের আসরেও একই ঘটনার শিকার হয়। এরপর ৮৮ বছর কেটে গেলেও আর কখনোই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হারেনি তারা। এর মধ্যে ১৯ ম্যাচে অপরাজিত থেকেছে তারা হেরেছে দুইটিতে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

৮৮ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচ হারে না ব্রাজিল

আপডেট সময় : ০৩:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২