নারায়ণগঞ্জ ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

 কাঁচপুর হাইওয়ে পুলিশের ডাম্পিং থেকে গাড়ি সরানোর রহস্য উদঘাটন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেনের বিরুদ্ধে জব্দ করা গাড়ি বিক্রি বা সরানোর অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বেড় হলো প্রকৃত সত্য। যে গাড়িটি বিক্রি করার অভিযোগ উঠেছে সেই গাড়ি মালিক প্রকৃত ঘটনার বর্ণনা দিয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া গ্রামের মো: আব্দুল মজিদের ছেলে আব্দুর নূরের একটি কাভার্ডভ্যান ( কুষ্টিয়া-ট-১১-০৬৭০) গত মে মাসের ১১ তারিখে হাইওয়ে এশিয়ান সড়কে গ্যাসের লাইন থেকে আগুন ধরে যায়। পরে পুড়া গাড়িটি জব্দ করে কাঁচপুর হাইওয়ে থানার অধিনস্থ ডাম্পিংয়ে রাখেন পুলিশ।
গাড়ি মালিক আব্দুর নূর জানান, আমি গাড়িটি ফেরত পাওয়ার জন্য গত ৬ অক্টোবর হাইওয়ে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার বরাবর আবেদন করি। পুলিশ সুপার ৯ অক্টোবর আমার গাড়িটি ভাঙ্গারি হিসেবে বুঝিয়ে দেওয়ার জন্য কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেনকে লিখিতভাবে আদেশ দেন। পুলিশ সুপারের আদেশ পেয়ে ওসি নবীর হোসেন ১০ অক্টোবর আমাকে গাড়িটি নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেন। ওসির অনুমতি পেয়ে আমি গ্যাস সিলিন্ডার দিয়ে গাড়ির যন্ত্রাংশ কেটে একটি ট্রাক (ঝালকাঠি-ট-১১-০১১১) ভাড়া করে নিয়ে যাই।
এদিকে প্রকৃত মালিক তার গাড়িটি গ্যাস সিলিন্ডার দিয়ে কেটে ভাঙ্গারি হিসেবে ট্রাক দিয়ে নিয়ে যেতে দেখে স্থানীয় একটি মহল ভিন্নখাতে প্রভাহিত করার চেষ্টা করছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসিকে গাড়ি বিক্রির অভিযোগে অভিযুক্ত করার অপপ্রচার ও অপচেষ্টা চালিয়ে স্বার্থ হাসিল করার পাঁয়তারা করছে একটি চক্র।
এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশে আমি গাড়িটি মালিকের কাছে বুঝিয়ে দেই। গাড়ি বিক্রি করার অভিযোগ সঠিক নয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

 কাঁচপুর হাইওয়ে পুলিশের ডাম্পিং থেকে গাড়ি সরানোর রহস্য উদঘাটন

আপডেট সময় : ১১:৫২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২