নারায়ণগঞ্জ ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাং নেতা রাইসুলসহ টেনশন গ্রুপের ৭ সদস্য গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
  • ৪১১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ত্রাস দুর্ধর্ষ কিশোরগ্যাং নেতাসহ টেনশন গ্রুপের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি গুপ্তি ছোরা, দুইটি গিয়ার সুইচযুক্ত ধাঁরালো চাকু, দুইটি ছোরা ও একটি ষ্টিলের পাইপ। গতকাল রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পরিচালক মো: রিজওয়ান সাঈদ জিকু। তার আগে শনিবার দিবাগত রাতে মিজমিজি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- মিজমিজি এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে দলনেতা মোঃ রাইসুল ইসলাম সীমান্ত, মোঃ নজরুল মিয়ার ছেলে মোঃ নাঈম মিয়া, মোঃ আল আমিনের ছেলে মোঃ হাসান, মোঃ ইসলামের ছেলে মোঃ পারভেজ মিয়া, মোঃ আব্দুল হাকিমের ছেলে আবির বিন হাকিম, মোঃ আমান উল্লাহর ছেলে মোঃ রাহাত ও নুরুল ইসলামের ছেলে মোঃ রিয়াদুল ইসলাম। তাদের প্রত্যেকের বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে।
র‌্যাব জানায়, তারা পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত ও অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের সাত থেকে দশ জনের গ্রুপ সংঘবদ্ধ হয়ে এলাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা করে বেড়াত। জিজ্ঞাসাবাদ ও প্রথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রতিপক্ষ কিশোরগ্যাং সদস্যদের ঘায়েল করতে শক্তি প্রদর্শন করার জন্য ওইসব দেশিয় অস্ত্র নিয়ে তারা একত্রিত হয়েছিল। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাং নেতা রাইসুলসহ টেনশন গ্রুপের ৭ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২