নারায়ণগঞ্জ ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

ফতুল্লায় ছোট বোন জামাই এর হাতে স্ত্রীর বড় ভাই খুন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার চর কাশিপুরে,ছোট বোনকে নির্যাতন করার প্রতিবাদ করায়, হাশেম মোল্লা (৫০) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার ছোট বোনের জামাই।

মঙ্গলবার রাতে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাশেম মোল্লা চর কাশিপুর এলাকার মৃত. নূর হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা জানান, হাশেম মোল্লার ছোট বোন পুস্পাকে বিয়ে করেন একই এলাকার জলিল মিয়ার ছেলে আল আমিন। তাদের সংসারে ৩টি পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে প্রায় সময় স্ত্রীকে নির্যাতন করতেন আল আমিন। এ নিয়ে একাধিকবার বিচার শালিস হয়।

কয়েকদিন আগেও তাদের নিয়ে শালিস হয়েছে। এরপরও মঙ্গলবার রাতে আল আমিন তার স্ত্রীকে মারধর করেন। বিষয়টি হাশেম মোল্লা জানতে পেরে প্রতিবাদ করেন। এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এ সময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দীপু জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।আসামী আল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফতুল্লায় ছোট বোন জামাই এর হাতে স্ত্রীর বড় ভাই খুন

আপডেট সময় : ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২