নারায়ণগঞ্জ ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের

সিদ্ধিরগঞ্জে পুলিশ কর্মকর্তা নাম ভাঙিয়ে জমি দখলের চেষ্টা ইমরানের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় চলছে জোরপূর্বক জমি দখলের চেষ্টা। দখল ছাড়তে জমির মালিককে দেওয়া হচ্ছে হুমকি ধমকি। জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করলেও উর্ধ্বতন পুলিশ কর্মকতার নাম ভাঙিয়ে জমি দখলের অপতৎপরতা বন্ধ করছেন না বিবাদী ইমরান হোসেন শেখ।
জানা গেছে, সাহেবপাড়া এলাকার আবু দাউদ এর ছেলে মো: মাজহাব উদ্দিন আদেল সাড়ে ১২ শতাংশ জমি কিনে নিজের নামে নামজারি করে একটি মার্কেট নির্মাণ করেন। স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে মিরপুর-২, ৭৭৯/১ মনিপুরি এলাকার মৃত আমির হোসেন শেখের ছেলে মো: ইমরান হোসেন শেখ মার্কেটটি দখল করার চেষ্টা করছেন। ফলে ইমরান হোসেন শেখকে প্রধান করে চলতি বছরে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ‘ক’ অঞ্চল মামলা করেন আদেল। মামলা করার পর থেকে ইমরান হোসেন পুলিশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙিয়ে মার্কেটের দখল ছেড়ে দিতে হুমকি ধমকি দিচ্ছেন বলে অভিযোগ জানায় আদেল। তাকে সহায়তা করছেন সিদ্ধিরগঞ্জ থানার একজন উপ-পরির্দশক। তাই নিরুপায় হয়ে ভোক্তভূগী আদেল জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জ থানার ওই উপ-পরিদর্শক ইমরান হোসেনের পক্ষ নিয়ে আদেলকে হুমকি দিচ্ছেন, জমির দখল না ছাড়লে মামলা দিয়ে হয়রানী করা হবে। একজন পুলিশ অফিসারের এমন হুমকিতে চরম ভয় আতঙ্কে দিন খাটাচ্ছেন আদেল ও তার পরিবার।
আদেল জানান, খোর্দ্দঘোষপাড়া মৌজায় আর এস ৩৪ খতিয়ানে ৩১৯ নং দাগে সাব কবলা দুইটি দলিল মূলে সাড়ে ১২ শতাংশ জমি কিনে নিজের নামে নামজারি করি। এই জমি নিয়ে মামলা হলে আদালত আমার অনুকোলে রায় দেন। মামলায় হেরে গিয়েও ইমরান হোসেন ক্ষমতার প্রভাবখাটিয়ে জোর করে জমির দখল নিতে চায়। তাকে সহায়তা করছেন সিদ্ধিরগঞ্জ থানার একজন উপ-পরিদর্শক। ওই পুলিশ অফিসার রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকা নিয়েছে। তাই জমি রক্ষা ও জীবনের নিরাপত্তার জন্য পুলিশ সুপারের কাছে অভিযোগ করি। তবু ইমরানগংদের অপতৎপরতা বন্ধ হচ্ছেনা। তাই তিনি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।
এবিষয়ে জানতে ইমরান হোসেন শেখের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত

সিদ্ধিরগঞ্জে পুলিশ কর্মকর্তা নাম ভাঙিয়ে জমি দখলের চেষ্টা ইমরানের

আপডেট সময় : ০১:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২