নারায়ণগঞ্জ ০১:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড মারার হুমকি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে এসিড মেরে জ্বলছে দেওয়ার হুমকি দিয়েছে আল ইসলাম নামে এক যুবক। তিনি গৃহবধূর দূরসম্পর্কের খালু হলেও দীর্ঘদিন ধরে নানা ভাবে উত্ত্যক্ত ও বিয়ে করার কথা বলে দৈহিক মিলনের প্রস্তাব দিয়ে আসছে। এবিষয়ে ওই গৃহবধূ বাদী হয়ে আল ইসলামের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোনারগাঁ থানার সাদিপুর ইউনিয়নের সরুআমগাঁও গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের মেয়ে তাজমিন (২২) বিয়ের পর স্বামী আল আমিনকে নিয়ে পিত্রালয়ে থাকেন। বাদীর বাড়ীর পাশে প্রতিবেশি মোজ্জামেলের ছেলে আল ইসলামের (৪৫) মুদি দোকান রয়েছে। দীর্ঘ দিন ধরে আল ইসলাম তাজমিনকে নানা ভাবে উত্ত্যক্ত ও কূ-প্রস্তাব দিয়ে আসছে। সর্বশেষ গত ২২ জুন মোবাইলে ভয়েস ম্যাসেজে তাজমিনকে হুমকি দেয় যে, বিয়ে করতে না পারলে বা আমার কথা না শুনলে এসিড দিয়ে মুখ জ্বালিয়ে ফেলবে, বিভিন্ন বদনাম রটিয়ে স্বামীর সংসার ভেঙে দিবে।
অভিযোগকারী তাজমিন জানান, আল ইসলাম সম্পর্কে আমার খালু হয়। তার পরও প্রতিনিয়ত আমাকে উত্ত্যক্ত ও কূ-প্রস্তাব দিয়ে আসছে। তার প্রস্তাবে রাজি হচ্ছিনা বলে এসিড মারার হুমকি দিয়েছে। তার এ হুমকিতে আমি জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ করি।
অভিযুক্ত আল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমার সাথে তাজমিনের ৬ থেকে ৭ মাস ধরে প্রেমের সম্পর্ক। এখন সে অস্বীকার করছে।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপ পরিদর্শক রেজাউল বলেন, অভিযোগ পেয়ে তদন্ত করতে গিয়েছিলাম। অভিযুক্তকে পাইনি। তদন্ত চলমান। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড মারার হুমকি

আপডেট সময় : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২