নারায়ণগঞ্জ ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ জেলার দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ১৬ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ । গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক (উপসচিব) ফাতেমাতুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাত ফেরদৌস, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম প্রমুখ।
যেসকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনদের শপথ বাক্য পাঠ করান তাদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ধামঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ আলী, বেলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।
শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আজকে যারা এখানে শপথ বাক্য পাঠ করেছেন তারা সবাই এখন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা। এখন থেকে যিনি যে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সেই ইউনিয়নের সকল দ্বায়িত্ব আপনার নিজের। ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন করা সবকিছুই আপনাদের করতে হবে। নির্বাচনের পূর্বে কে কি করেছে সেটা দেখার দরকার নেই, আপনাকে মনে করতে হবে ইউনিয়ন বাসী আপনাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে।
তিনি আরো বলেন, সরকারের যত প্রকল্প রয়েছে সেগুলো যেন সাধারণ মানুষের কাছে পৌছায় সেভাবে কাজ করতে হবে। এমন কোন কাজ করা যাবেনা যার ফলে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়।তাহলেই একটি সুন্দর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। প্রতিটি ইউনিয়ন যদি সুন্দর হয় তাহলেই একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে।আপনি মনে রাখবেন আপনি কোন দলের চেয়ারম্যান নয়, আপনি আপনার ইউনিয়নের সকলের চেয়ারম্যান। সরকার বিরোধী কর্মকান্ড থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং সরকারী বিরোধী কর্মকান্ডে কাউকে উৎসাহিত করবেন না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

আপডেট সময় : ০২:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১