নারায়ণগঞ্জ ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

সিদ্ধিরগঞ্জে জাহাঙ্গীর ও আলমের অবৈধ কয়েল কারখানায় তিতাসের অভিযান জরিমানাসহ সংযোগ বিচ্ছিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ২৭৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন দু’টি কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪’লাখ টাকা জরিমানা করেছে তিতাসের ভ্রাম্যমান আদালত। বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এর নেতৃত্বে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধনুহাজী রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন জানান, মো: জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন বসুন্ধরা ও একই এলাকায় মো: আলমের ডিকে কয়েল তৈরির কারখানায় অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দিয়ে বিএসটিআইর অনুমতি ছাড়াই অবৈধভাবে মশার কয়েল তৈরি করায় দুইলাখ টাকা করে ৪’লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। জব্দ করা হয়েছে গ্যাসের রাইজার ও পাইপ।

স্থানীয়রা জানায়, গত ১’দেড় মাস আগেও এই দু’টি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন করেছিল ভ্রাম্যমান আদালত। কিন্তু কারখানা মালিকরা গোপনে আবার সংযোগ দিয়ে তিতাসের অসাধু কর্মকর্তা ও দালালদের ম্যানেজ করে সংযোগ দিয়ে দেয়।
অভিযানে নারায়ণগঞ্জ তিতাসের সহকারি ডিজিএম প্রকৌশলী সাকিব আহমেদ ও অন্যান্য কর্মকতা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।#####

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

সিদ্ধিরগঞ্জে জাহাঙ্গীর ও আলমের অবৈধ কয়েল কারখানায় তিতাসের অভিযান জরিমানাসহ সংযোগ বিচ্ছিন

আপডেট সময় : ০২:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১