নারায়ণগঞ্জ ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আড়াইহাজারে সভাপতি সাধারণ সম্পাদকসহ ৬ দলিল লিখক বহিষ্কার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ৩৯৮ বার পড়া হয়েছে

আড়াইহাজার( নারায়ণগঞ্জ)সংবাদদাতাঃ
আড়াইহাজারে দূর্নীতির অভিযোগে উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ জনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা সাব রেজিস্ট্রার মো: কাউছার খান তাদের হাতে চিঠি তুলে দেন। বহিষ্কৃতরা হলেন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, দলিল লেখক মো: সাজ্জাদ পারভেজ, মোঃ জাকারিয়া জাকির, মো: কাজল ঢালী ও আশরাফুল কবির মানিক।

জেলা রেজিস্ট্রার অফিস সুত্রে জানা গেছে, ২০১৯ সালে তৎকালীন সাব রেজিস্ট্রার সফিউল বারী কর্মরত থাকা কালিন সময়ে একটি হেবা বেল এওয়াজ দলিল রেজিস্ট্রি হয়। এতে ৬ লাখ টাকা সরকার রাজস্ব হারায়। এই ঘটনায় তখন বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। বিষয়টি দূর্নীতি দমন কমিশনের নজরে আসে। তখন দুর্নীতি দমন কমিশন আইজিআরকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। আইজিআর একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি ঘটনার সত্যতা পেয়ে ২৬ সেপেটম্বর নিবন্ধন অধিদপ্তর ঢাকা বিভাগ এর রেজিস্ট্র অফিস সমুহের পরিদর্শক শেখ মো: আনোয়ারুল হক স্বাক্ষরিত একটি চিঠিতে তাদের সাময়িক বহিষ্কার করেন এবং চিঠি প্রাপ্তর ১৫ দিনের মধ্যে জবাব জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

আড়াইহাজারের সাব রেজ্রিস্ট্রার মো: কাউছার খান জানান, বুধবার সকাল ১১টায় আমি কর্তৃপক্ষের আদেশ পালন করে অভিযুক্তদের হাতে চিঠি পৌঁছে দেই। এতে আমার কোন সম্পৃক্ততা নেই। এই ঘটনা আমি যোগদানের অনেক আগে। সরেজমিনে দেখা গেছে, বহিষ্কারের চিঠি হাতে পেয়ে দলিল লিখকরা সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে মিছিল বের করে।
আড়াইহাজার উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এর বিরুদ্ধে আপীল করবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

আড়াইহাজারে সভাপতি সাধারণ সম্পাদকসহ ৬ দলিল লিখক বহিষ্কার

আপডেট সময় : ১১:০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১