নারায়ণগঞ্জ ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আলী হায়দার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি ঃ আগামী ৭ই অক্টোবর সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দেন।এসময় সোনারগাঁও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মনোনয়ন ফরম জমা দিয়ে মোহাম্মদ আলী হায়দার বলেন, সোনারগাঁও উপজেলার সাধারন মানুষের অনুরোধে ও নেতা কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি দলের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে আজ জমা দিলাম।
আমি ‘মানুষের সেবা করার জন্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করছি। রাজনীতিক নয়, সোনারগাঁও উপজেলাবাসীর সেবক হতে চাই। আমাদের প্রাণপ্রিয় নেত্রী (শেখ হাসিনা) যদি সুযোগ দেন তাহলে প্রত্যাশা পুরণ করতে চাই। সুযোগ পেলে আমি তরুণদের নিয়ে কাজ করার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ক্ষুধা-দারিদ্র, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং আগামী প্রজন্মের ঠিকানা সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ গড়তে শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে আমৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।’ আলী হায়দার বলেন, সারাজীবন আমার পরিবার আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলার প্রতি আনুগত। এটা আমাদের পারিবারিক শিক্ষাও। আমার ও পরিবারের রাজনৈতিক জীবন বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত।

প্রসঙ্গত, গত ২২ জুলাই রাতে আওয়ামীলীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন,এরপর থেকে পদটি শুন্য থাকায় এ পদে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ৭ই অক্টোবর সোনারগাঁও উপজেলা পরিষদে এ শুন্য পদে ভোট গ্রহন চলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আলী হায়দার

আপডেট সময় : ০৪:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১