নারায়ণগঞ্জ ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

সোনারগাঁয়ের মালা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • ৩৪৫ বার পড়া হয়েছে

সোনারগাঁ  প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোসাঃ মালা আক্তারের হত্যাকারীদের বিরুদ্ধে পুলিশ মামলা না নেয়ায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

(০৭ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের সিংরাবো এলাকায় ভুক্তভোগী পরিবার ও শত শত গ্রামবাসী বিক্ষোভ মিছিল করে। নিহত মালার পরিবার জানায়, তার স্বামী নুর হোসেন প্রবাসে থাকেন। দীর্ঘ ৮ বছর আগে বিয়ে হয়। তাদের নুসরাত মীম নামের একটি ৬ বছরের মেয়ে আছে। স্বামী বিদেশে থাকায় প্রায় সময় শ্বশুরবাড়ীর লোক মালা কে কারণে অকারণে নির্যাতন করতো।

একমাত্র প্রত্যক্ষদর্শী নিহত মালার ৬ বছরের শিশু নুসরাত মীম জানায়, তার সামনেই তার ফুফু কামরুন নাহার, তার স্বামী কাদির, জেঠা আনোয়ার, চাচা দেলোয়ার ও চাচি কাজলী তার মাকে এলোপাতাড়ি ভাবে মেরে হত্যা করেছে।এসময় তার মাকে বাচাতে সে কান্না করলে তাকেও হত্যা করা হবে বলে ভয় দেখায় ফুফু কামরুন নাহার। পরবর্তীতে খুনিরা মালার পরিবারকে জানালে নিহতের বাবা হেলাল মিয়া মালার শ্বশুরবাড়ী একই উপজেলার মোগড়াপাড়া কাজিরগাঁও এলাকায় এসে পুলিশকে খবর দেয়। এ সময় নিহত মালার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকার পরও এবং প্রত্যক্ষদর্শী শিশুটির বক্তব্য থাকার পরও হত্যা মামলা না নিয়ে রহস্যজনক কারণে অপমৃত্যু মামলা করে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

সোনারগাঁয়ের মালা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১২:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১