নারায়ণগঞ্জ ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

ফেসবুকে প্রধানমন্ত্রী  স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত ও    মামুনুল কান্ডে উস্কানিমূলক পোস্ট,গ্রেফতার ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া এবং  মামুনুল হক কান্ডে উস্কানিমূলক পোস্ট দেয়ার অপরাধে তরিকুল (২৯) ও মো.ইমরান হোসেন (৩২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত তরিকুল রূপগঞ্জের নগরপাড়ার মৃত কদু মিয়ার ছেলে ও ইমরান হোসেন ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে ।

গোপন সংবাদের ভিত্তিতে ২৭ই এপ্রিল মঙ্গলবার তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির অভিযানে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ  বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা হাফিজুর রহমান জানান, ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করা ও মামুনুল হক কান্ডে উস্কানিমূলক পোস্ট দেয়ার অপরাধে অভিযুক্ত হিসেবে তরিকুল নামে যুবককে গ্রেফতার করা হয়। এবং মো.ইমরান হোসেন নামে অপর এক যুবককে ফেসবুকে মামুনুল হক কান্ডে ও হেফাজতের তান্ডবের উস্কানিমূলক পোস্ট দেয়ার অপরাধে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুই যুবককে তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার  করেছে। হেফাজতের তাণ্ডবের সাথে তারা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে। এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের

ফেসবুকে প্রধানমন্ত্রী  স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত ও    মামুনুল কান্ডে উস্কানিমূলক পোস্ট,গ্রেফতার ২

আপডেট সময় : ১২:২৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১