নারায়ণগঞ্জ ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

স্বাধীনতা দিবসে ২ নং ওয়ার্ডে আবু বকর সিদ্দিকের চমক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • ৪১৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নাসিক ২ নং ওয়ার্ড জয়বাংলা স্লোগানে কম্পিত। ওয়ার্ড শান্তি সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ৫ টি গাড়ি ও আর্ধশতাধিক মোটর সাইকেল র‌্যালি করে সকলের দৃষ্টি আকর্ষন করেছেন।
দেশের ৫০ তম স্বাধীনতা দিবসে ২ নং ওয়ার্ড ব্যক্তিমালিকাধিন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও শান্তি সংগঠনের সভাপতি ও আগামী সিটি নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মো: আবু বকর সিদ্দিক শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত গাড়ি বহর নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। গাড়িতে সাউন্ডবক্স লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ও জয় বাংলা স্লোগান দিয়ে নেতাকর্মীরা দিবসটি পালন করেন।
এক প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক বলেন, স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে দৃঢ়তার সাথে বলতে চাই, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। বিগত ৫০ বছরে কোন সংসদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের কোন কেন্দ্রে আওয়ামীলীগ পরাজিত হয়নি। ভবিষ্যতেও হবেনা। স্বাধীনতার মহান নেতা বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিল তা আজ বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের সোনার মানুষ হতে হবে। স্বাধীনতা বিরোধী চক্র ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই এই দেশ থেকে তার নাম মুছে যাবে। কিন্তু তাদের সেই ইচ্ছা সফল হয়নি। জাতীর জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও তার নাম ইতিহাস থেকে মুছে দিতে পারেনি। শুধু দেশেই নয় বঙ্গবন্ধু আজ বিশ্ববাসির কাছে পরিচিত একটি নাম। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়ার হাতকে শক্তিশালী করতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

স্বাধীনতা দিবসে ২ নং ওয়ার্ডে আবু বকর সিদ্দিকের চমক

আপডেট সময় : ০৮:২৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১