নারায়ণগঞ্জ ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

কারাবন্দি যুবদল নেতা টিপুর বাসায় তৈমুর আলম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে

ফতুল্লা  প্রতিনিধি  : জেলা বিএনপির আহবায়ক এডঃ তৈমূর আলম খন্দকার বলেছেন, রাষ্ট্র ও জনগণের মধ্যে সংবিধান হলো একটি লিখিত চুক্তিনামা। যে চুক্তিনামা অক্ষরে অক্ষরে পালন করতে রাষ্ট্র বাধ্য। ক্ষমতাসীন সরকার ক্ষমতায় বসেই সংবিধানে জনগণের জন্য যে অধিকার দেওয়া হয়েছে সেগুলো যাতে জনগণ প্রয়োগ করতে না পারে এজন্য নানাবিধ আইন তৈরি করেছে। বিএনপির উপর চালাচ্ছে নির্যাতনের স্টিম রুলার।

শনিবার (১৩ মার্চ) দুপুরে কারাবন্দি ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও ফতুল্লা ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল খালেক টিপুর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে  সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, সারাদেশ আজ কারাগারে পরিণত হয়েছে। সংবিধান অনুযায়ী একটি দেশ পরিচালিত হওয়ার কথা থাকলেও  বিএনপির ক্ষেত্রে সরকার তা মানছেনা। বিএনপির নেতাকর্মীরা মামলা-হামলা ও জেল-কারাগার ভয় পায়না। বিএনপির নেতাকর্মীদের এক পা বাইরে এবং এক পা কারাগারে মনে করেই রাজপথে নামে।

আব্দুল খালেক টিপুর পরিবারের সার্বিক খোঁজখবর নেন জেলা বিএনপির আহবায়ক এডঃ তৈমূর আলম খন্দকারসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় তৈমুর আলম খন্দকার টিপুর পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়ার পাশাপাশি যেকোনো সঙ্কটে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তাছাড়াও কারাগার থেকে মুক্ত করার শতভাগ আইনী সহায়তা করার কথা বলেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদল সভাপতি শহিদুল ইসলাম টিটু, সিঃ সহ-সভাপতি স্বপন, জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল খান, ফতুল্লা থানা যুবদলের আহব্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা বিএনপির সদস্য মোঃ জামান, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দল নেতা আমিনুল হাসান লিটন, জেলা ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী, ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুম, শাহিন, কামাল, নয়ন, মিশু, সদস্য রিপন ও রতন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত:  ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু এবং নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যাবার পথে সচিবালয়ের সামনে থেকে গ্রেফতার হন আব্দুল খালেক টিপুকারাবন্দি যুবদল নেতা টিপুর বাসায় তৈমুর আলমকারাবন্দি যুবদল নেতা টিপুর বাসায় তৈমুর আলম

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কারাবন্দি যুবদল নেতা টিপুর বাসায় তৈমুর আলম

আপডেট সময় : ০২:০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১