নারায়ণগঞ্জ ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

সিদ্ধিরগঞ্জের মাদক সম্রাজ্ঞী রোকসানা অধরা

সিদ্ধিরগঞ্জ প্রনিনিধি : সিদ্ধিরগঞ্জের আলোচিত মাদক সম্রাজ্ঞী রোকসানা অধরা। পঞ্ছায়েত মাদবর কর্তৃক নিজ এলাকা থেকে বিতারিত হয়ে রোকসানা ওমরপুর ও সাইলোগেইট এলাকায় নতুন আস্তানা গড়ে তুলে অভিনব কৌশলে মাদক ব্যবসা করে যাচ্ছে। রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন এই মাদক সম্রাজ্ঞীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করছেনা বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিক ৪ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ী এলাকার আলোচিত মাদক সম্রাজ্ঞী রোকসানা নিজ এলাকা থেকে বিতারিত হলেও তার মাদক ব্যবসা বন্ধ হচ্ছেনা। বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আলাহাজ্ব আবদুল মতিন প্রধানের নেতৃত্বে এলাকার পঞ্ছায়েত মাদবরা রোকসানাকে বাগানবাড়ী এলাকা থেকে বিতারিত করে দেয়। নিজ এলাকা থেকে পঞ্ছায়েত মাদবর কর্তৃক বিতারিত হয়ে রোকসানা কিছু দিন আত্বগোপনে থেকে নাসিক ৫ নং ওয়ার্ডের সাইলোগেইট আমিজ উদ্দিন ভবন ও ওমরপুর এলাকায় নতুন আস্তানা গড়ে তুলে আবার শুরু করেছে মাদক ব্যবসা।
জানা গেছে, নারী-পুরুষসহ শক্তিশালী একটি সঙ্গবদ্ধ চক্র গড়ে তুলেছে রোকসানা। কমপক্ষে ১০/১২ জন মাদক ব্যবসায়ী রয়েছে এ চক্রের। এ চক্রটি পাইকারী ও খুচরা ভাবে গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন বিক্রি করে থাকে। পাইকাররা ধরাছোঁয়ার বাইরে থেকে গাঁজা, হেরোইন ও ইয়াবার বড় বড় চালান রোকসানার কাছে পৌঁছে দেয়। তার পর রোকসনা সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন খুচরা মাদক বিক্রেতাদের কাছে তা সরবরাহ করে। পাইকারী বাদেও রোকসানা তার বাহিনী দিয়ে খুচরা ভাবেও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের একশ্রেণীর অসাধু অফিসার ও প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে রোকসানা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে সূত্রটির দাবি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদকদ্রব্যসহ একাধিকবার রোকসানাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। যতবারই সে গ্রেফতার হয়েছে ততবারই কিছুদিন পর আদালত থেকে জামিনে বের হয়ে মাদক ব্যবসা অব্যাহত রাখছে। কিছুতেই সে মাদক ব্যবসা বন্ধ না করায় এলাকার পরিবেশ ও যুবসমাজকে রক্ষা করতে স্থানীয় পঞ্ছায়েত কমিটির লোকজন রোকসানাকে এলাকা থেকে বিতারিত করে দেয়। তার পরও এই মাদক সম্রাজ্ঞী তার মাদক ব্যবসা বন্ধ করছেনা। গত কয়েক মাস ধরে সে সাইলো ও ওমরপুর এলাকায় নতুন কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই মাদকের বিষাক্ত ছোঁঁবল থেকে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুবসমাজকে রক্ষা করতে রোকসানার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করার জন্য জেলা পুলিশ সুপার ও র‌্যাব-১১ বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী

সিদ্ধিরগঞ্জের মাদক সম্রাজ্ঞী রোকসানা অধরা

আপডেট সময় : ০২:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮