নারায়ণগঞ্জ ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী

প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১১নং ওয়ার্ডের হাজীগঞ্জ মোড়ে ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিপু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাসিক ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুর রহমান জুলহাস। বক্তারা ডেভিডের কর্মীবান্ধব নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ভাই নোমান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হক, স্বেচ্ছাসেবক দল নেতা হারুন অর রশীদ এবং ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল, দুলাল, রমজান, সাদেক ও গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

মিলাদ শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া

প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া

আপডেট সময় : ০৭:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬