নারায়ণগঞ্জ ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি। জেলা বিএনপির এক শীর্ষনেতার পছন্দের লোককে সভাপতি বানাতে ভানুমতির খেলা খেলছেন ওই নেতা। সে খেলার অংশ হিসেবেই স্থগিত করা হয়েছে সভাপতি প্রার্থী ইকবাল হোসেনের প্রাথমিক সদস্যপদ এমনটাই মনে করছেন অধিকাংশ বিএনপি নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, খুব শিঘ্রই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন হতে যাচ্ছে। ফলে পদপদবী পেতে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতাদের কাছে দৌঁড়ঝাপ শুরু করেছেন সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতারা। ত্যাগী ও পরিক্ষিত নেতাদের নিয়ে কমিটি গঠনের জোর নির্দেশনা রয়েছে কেন্দ্র থেকে।
সূত্রটি জানায়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হওয়ার দৌঁড়ে রয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল, মো. ইকবাল হোসেন ও শাহ আলম হীরা।
দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, ত্যাগী ও যোগ্যতা বিবেচনায় এগিয়ে রয়েছেন নাসিক ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। দলীয় কাজে সক্রিয়তাসহ দল পরিচালনা ও তৃণমূল নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে ইকবালের বিকল্প নেই। তাই ইকবাল যেন সভাপতি হতে না পারে সেজন্য কমিটি গঠনের আগেই তার পদ স্থগিত করে দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ তুলেন, জেলা বিএনপির এক শীর্ষ নেতার পছন্দের লোককে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক করার ফন্দিফিকির করা হচ্ছে। ফলে তুচ্ছ অজুহাতে কমিটি গঠনের আগেই প্রতিপক্ষদের সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হতে উচ্ছুক নেতাদের আমলনামা বিষয়ে তৃণমূল নেতারা বলেন, অকিল উদ্দিন ভূঁইয়া একজন বিতর্কিত ব্যক্তি। চাঁদাবাজি ও চোরাই তেলের ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেশের পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের পোষা কুকুর চুরির অভিযোগ রয়েছে অকিল ভূঁইয়ার ছেলের বিরুদ্ধে। বিতর্কিত অচরণের জন্য কিছুদিন আগে নারায়ণগঞ্জ জেলা পরিষদে নিজ দলের নেতাকর্মীদের হাতে গণপিটুনি খেয়েছেন ওই অকিল উদ্দিন ভূঁইয়া।
বিগত চারদলয়ি জোট সরকার আমলে তৎকালিন সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনের পকেট কমিটির সভাপতি আব্দুল হাই রাজু ও সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েলের কর্মকান্ডের ক্ষোভ আজও তৃণমূল নেতাকর্মীদের মন থেকে দূর হয়নি। তাছাড়া গত আওয়ামী লীগের আমলে তারা দলীয় কাছে ছিলেন নিক্রিয়। ফলে তাদের প্রতি তৃণমূলের কোন আস্তা নেই।
সানারপাড়ের বাসিন্দা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ একজন সুবিধাবাদী লোক। মামলা হামলার ভয়ে আওয়ামী লীগ আমলে দেশ ছেড়ে চলে গেছিল রোমানিয়ায়। গণঅভ্যূত্থানের কিছুদিন পর দেশে এসে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের কল্যাণে পেয়ে যান জেলা বিএনপির সদস্য পদ। আন্দোলন সংগ্রাম ও দুর্দিনে দলের জন্য যার ভূমিকা শূন্যের কোটায় সেই রিয়াজ জেলা বিএনপির সদস্য পদ পাওয়ার সমালোচনা শেষ হতে না হতেই জেলা কমিটির শীর্ষনেতা আশির্বাদে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হতে কূটকৌশল শুরু করেছেন। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার এমনই আরেক সভাপতি প্রার্থী শাহ আলম হীরা। যিনি এখন আন্ত:জিলা সাইলো শাখার সাধারণ সম্পাদক হয়ে পরিবহন চাঁদাবাজি আর সাইলো খাদ্য গুদামের গম কেলেঙ্কারি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

তারিখ : ১২-১১-২০২৬

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি

আপডেট সময় : ০৭:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬