নারায়ণগঞ্জ ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ডেঙ্গু প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধ এবং পরিবেশের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শনিবার (৩১ অক্টোবর) সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ০৭টি ইউনিয়ন পরিষদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর, গুদারাঘাট এবং হাটবাজারে একযোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের আওতায় বিভিন্ন সড়ক, ড্রেন, খাল, জলাশয় ও জনসমাগমস্থলের ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম গ্রহণ করা হয়।

এদিকে, জলাবদ্ধতা নিরসন, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তক্কার মাঠ থেকে নন্দলালপুর পর্যন্ত খাল সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। খালের পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে এলাকার পরিবেশ উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে মশার ওষুধ ছিটানো হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।

জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গুমুক্ত উপজেলা গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৪:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬