নারায়ণগঞ্জ ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন ভুঁইগড় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার

আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার পর তাঁর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের নিজ নিজ বাসা ও এলাকা থেকে আটক করা হয়। পরে বুধবার (১৪ অক্টোবর) সকালে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম এবং আরেক আইনজীবী মাহাবুব রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, জিয়াউল ইসলাম কাজল ও তাঁর ভাই আতিকুল ইসলামকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে মাহাবুব রহমানকে দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রের দাবি, ১৩ অক্টোবর আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনের আবেদন নিয়ে আদালতে শুনানি হয়। উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও পুনরায় জামিনের আবেদনের বিষয়ে ওই দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালতের কার্যক্রম শেষে প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টিত ছিলেন আইভী। এ সময় তাঁকে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ বলে স্লোগান দিতে শোনা যায়। উপস্থিত নেতাকর্মীরাও তাঁর সঙ্গে একই স্লোগানে কণ্ঠ মেলান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন

আপডেট সময় : ০৫:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬