নারায়ণগঞ্জ ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন ভুঁইগড় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু নারায়ণগঞ্জ সদরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েনের প্রস্তুতি, বাছাইয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত, মাদকমুক্ত জেলা গড়তে সমন্বিত উদ্যোগ নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা, ১৫ প্রতিষ্ঠানে প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

ভুঁইগড় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তর ভূঁইগড় এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধে তরুণীকে হত্যা করে মরদেহটি বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পিঠ ও গলায় আঘাতের চিহ্ন থাকলেও সেগুলো ছুরিকাঘাতের নয়। মুখেও চড়-থাপ্পড়ের আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁর পরনে ছিল সালোয়ার-কামিজ।

পুলিশ জানায়, লিংক রোডের পাশে একটি বস্তার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ওসি মাহাবুব আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত শনিবার রাতে তরুণীকে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভুঁইগড় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬