নারায়ণগঞ্জ ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

“আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব বসতি দিবস-২০২৬।

সোমবার( ৫ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রদক্ষিণ করে।

র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশীদসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এবারের বিশ্ব বসতি দিবসে “জলাবদ্ধতামুক্ত নগর, স্বস্তির জীবন”, “প্রকৃতি বাঁচিয়ে নগর গড়ি”, “নিরাপদ আবাসন সবার প্রয়োজন” এবং “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন” বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

আলোচনা সভায় বক্তারা বাসযোগ্য ও নিরাপদ নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত নগরায়ন এবং নিরাপদ আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বিশ্ব বসতি দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করার অঙ্গীকার। আজকের পরিকল্পনাই নির্ধারণ করবে আগামী দিনে আমাদের শহর কতটা বাসযোগ্য হবে। জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা ও যানজট একটি বড় সমস্যা। আমরা চাই প্রকৃতি বাঁচিয়ে নগর গড়তে। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছে, যেখানে জলাধার সংরক্ষণ, উন্মুক্ত স্থান ও নিরাপদ আবাসনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। একটি বাসযোগ্য নগর গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি রায়হান কবির

আপডেট সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬