নারায়ণগঞ্জ ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার; ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় নিবন্ধন ব্যতীত মাংস বিক্রয়ের অপরাধে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১অনুযায়ী উপজেলার ভুলতা এলাকার গরুর মাংসের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সজল কুমার দাস, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সজল কুমার দাস বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাংস বিক্রেতারা কোন প্রকার নিয়ম নীতি না মেনেই ব্যবসা পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে। আজকে ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করেছি। নিবন্ধন ব্যতীত মাংস বিক্রয়ের অপরাধে ছয় জনকে পাঁচ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা

রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৬:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬