নারায়ণগঞ্জ ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার; ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার; ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের কাজীপাড়া এলাকার জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে ডাকাতি হওয়া মালামাল গতকাল ২৪সেপ্টেম্বর বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ।

এসময় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে নরসিংদী জেলার মাধবদী এলাকার মো: তামজিদ মিয়া (২২), মো: শাহিন মিয়া (৩১), মো:শামিম মিয়া (২৬), হৃদয় দাস (২০) ও কুমিল্লা জেলার হোমনা এলাকার মো: শরিফ মিয়া (৩৫)।

পুলিশ জানায়, গতকাল ২৪সেপ্টেম্বর ভোড়ে মুখোশ পরিহিত ১২/১৩ সদস্যের একদল ডাকাত পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়।

বাড়ির কলাপসিবল গেইট ও বসত ঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে। পরে ব্যবসায়ী আবুল হোসেন(৬৫), তার স্ত্রী রণি বেগম(৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে(৩৫) মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ডাকাতরা লুটপাট চালায়। একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে ডাকাত-ডাকাত বলে চিৎকার করলে আশপাশের এলাকার মানুষ ছুটে আসলে ১৭ভরি স্বর্ণালংকার ও জমির বায়নার ৩লক্ষ ৫০হাজার টাকাসহ ৪০লক্ষাধিক টাকার মালামাল নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে একটি কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানে করে ডাকাতরা নরসিংদীর দিকে পালিয়ে যায়।

এ ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। পরে সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় ডাকাত সন্দেহে পাঁচ ডাকাতকে গণপিটুনি দিয়ে উৎসুক জনতা পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়ি থেকে লুটে নেওয়া সোয়া ৬ ভরি স্বর্ণালংকার তাদের কাছ থেকে উদ্ধার করে। পুলিশ ডাকাতদের ব্যবহৃত পিকআপভ্যান, ধারালো অস্ত্রশস্ত্র ও ডাকাতের ব্যবহৃত মালামাল জব্দ করে। এসময় ডাকাতদলের পাঁচ সদস্যকে পুলিশ গ্রেফতার করে।

এব্যাপারে ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে আল জাবের রানা বাদী হয়ে পাঁচ জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া সোয়া ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদলের অন্য সদ্যসদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা

রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার; ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬