শহর প্রতিনিধি :
নগরীর প্রাণকেন্দ্র জিমখানা ডিআইটি এলাকায় ইলেকট্রনিক্স ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আরএফএল গ্রুপের চেইন রিটেইল শপ ‘ডেইলি শপ’।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নতুন এই শোরুমটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম।
উদ্বোধনকালে অতিথিরা আশা প্রকাশ করেন, এই আউটলেটটির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা এক ছাদের নিচে গুণগত মানসম্পন্ন নিত্যপ্রয়োজনীয় ও গৃহস্থালি পণ্য সহজে ও সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুবিধা পাবেন। উদ্বোধন শেষে শোরুমের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএফএল ডেইলি শপের জেনারেল ম্যানেজার ফিরোজ আলম, শপের স্বনামধন্য ডিলার রাহাত হানিফ ভুঁইয়া ও আবু হানিফ ভূইয়া এবং বিকেএমইএর অন্যতম পরিচালক আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিনিধির নাম 






















