নারায়ণগঞ্জ ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক, খুব শীঘ্রই উদ্বোধন : সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল উপজেলায় একযোগে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ শনিবার ১৯-৯-২৬ ইং সকাল থেকে জেলার ৫টি উপজেলার সকল ইউনিয়নে একযোগে এ অভিযান চলে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সরকারি দপ্তর, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকার বা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, জনগণের সচেতন অংশগ্রহণ সবচেয়ে জরুরি। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি বাড়ি, প্রতিটি আঙিনা পরিষ্কার রাখা।

তিনি আরও বলেন, আপনার ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা বা ছাদে জমে থাকা পানিতেই জন্ম নিচ্ছে এডিস মশা। সপ্তাহে একদিন অন্তত নিজের বাড়ি ও কর্মস্থল পরিষ্কার করুন। আমরা আজ জেলার প্রতিটি ইউনিয়নে একযোগে অভিযান চালিয়েছি, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬