নারায়ণগঞ্জ ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে আড়াইহাজার উপজেলায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়। “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের ২০২৬-২০২৭ অর্থবছরের ১ম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) জিওবি খাতের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

উঠান বৈঠকে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ভারপ্রাপ্ত তথ্য অফিসার রীনা পারভীন।

বক্তারা শিশু শ্রম, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষার গুরুত্ব এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন। পরে সচেতনতামূলক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এতে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার নারীরা অংশগ্রহণ করেন।

জেলার ভারপ্রাপ্ত তথ্য অফিসার রীনা পারভীন বলেন, “সরকারের উন্নয়ন বার্তা ও নারী-শিশু অধিকার বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরিতেই এ উঠান বৈঠকের আয়োজন। এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬