নারায়ণগঞ্জ ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রঙিন তিনি সারা বাংলার দেশে প্রথম এর মত : নৌপরিবহন খাতের পরিকল্পনা ও নীতি নির্ধারণে সহায়তার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আয়োজিত “নৌযান শুমারি ২০২৬” উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, উপপরিচালক পরিসংখ্যান বিভাগ ওবায়দুর রহমান, উপপরিচালক মাসুদুল হাসান তাপস, সমবায় কর্মকর্তা আবু জাফর, বিআইডব্লিউটিএ কর্মকর্তা, নৌযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জানানো হয়, শুমারির আওতায় সমুদ্র, নদী, অভ্যন্তরীণ জলসীমা এবং রিসোর্টসমূহে পরিচালিত সব ইঞ্জিনচালিত নৌযান অন্তর্ভুক্ত হবে। কিছু নৌযান শুধু বর্ষাকালে চলে, কিছু সারা বছর চলে এবং রিসোর্টগুলোতে ভাড়াভিত্তিক নৌযানও রয়েছে। প্রথমবারের মতো এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আয়োজকরা বলছেন, এই তথ্য ভবিষ্যতে নৌপরিবহন খাতে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী জেলায় ঘাটভিত্তিক নৌযানের সংখ্যা ৩,১২৩টি। থানাভিত্তিক নৌযান ৮২টি। সব মিলিয়ে জেলায় মোট নৌযানের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২০৫টি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, নৌযান শুমারি সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি সংশ্লিষ্ট সবাইকে শুমারি কার্যক্রমে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নৌযানের সঠিক তথ্যভান্ডার তৈরি হলে সরকার নৌযানের মালিক, শ্রমিক ও নৌপরিবহন সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।

সভায় অংশীজনরা শুমারি সফল করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬