নারায়ণগঞ্জ ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”: নারায়ণগঞ্জে সরকারি গাড়িচালক সমিতির ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির ১৩ দফা দাবিতে নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে ছাত্র মজলিসের স্মারকলিপি। অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে এমপি আলামিনকে নাগরিক অধিকার ফোরামের স্মারকলিপি জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা : এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম পাঁচ বছরে সুপার শপ থেকে বহুমুখী ব্যবসা, প্রবাসে সফল উদ্যোক্তা কবির মজুমদার ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও গ্রাম বাসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”: নারায়ণগঞ্জে সরকারি গাড়িচালক সমিতির ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ৪ আগষ্ট মঙলবার সকালে তিন দিনব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটি।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচিকে সমর্থন জানিয়ে ৪, ৫ ও ৬ আগস্ট জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে মোট ৬০০টি ফলজ বৃক্ষ রোপণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধনী দিনে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান।

এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে যারা নারায়ণগঞ্জজুড়ে ৬০০টি গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল এখানে গাছ লাগানো অত্যান্ত জরুরী। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে।”

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মুকবিল হোসেন (মুকুল মৌলভী) বলেন, “প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগের ধারাবাহিকতায় আমরা সারা নারায়ণগঞ্জে ৬০০টি ফলজ বৃক্ষ রোপণ করবো এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো সংরক্ষণ করবো।”

কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান প্রাঙ্গণে দুটি করে ফলজ বৃক্ষ রোপণ করেন কর সার্কেল-৩-এর সহকারী কর কমিশনার মো. কামাল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার, নারায়ণগঞ্জ কর অঞ্চলের নাজির মিনারুল দাড়িয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লোকমান আহমেদ।

এ ছাড়া সমিতির সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জলিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউল আলমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

তিন দিনব্যাপী কর্মসূচির মাঠপর্যায়ের সার্বিক তদারকির দায়িত্ব পালন করছেন সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক সফিউল আলম, কার্যকরী সদস্য নুরমোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক ,দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক ,
মোঃ রহমতু উল্লাহ।

সমিতির নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ বৃক্ষের বিস্তারের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা বলেন, সমিতির কার্যকরী সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”: নারায়ণগঞ্জে সরকারি গাড়িচালক সমিতির ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”: নারায়ণগঞ্জে সরকারি গাড়িচালক সমিতির ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬