নারায়ণগঞ্জ ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা : এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে বিদ্যুৎ গ্রাহকদের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদের দ্বিতীয় তলায় চাষাঢ়া ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম। চাষাঢ়া পঞ্চায়েত পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক নুরুল হুদার সভাপতিত্বে ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহবায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদ, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারন সম্পাদক সুজন মাহমুদ, গভীর নলকুপ ব্যবহারকারী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, জামতলা পঞ্চায়েত কমিটির সভাপতি মজিবুর রহমান সহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, ডিপিডিসি কৃর্তক কোনো প্রকার আগাম নোটিশ, ন্যূনতম জনমত বা গণশুনানি ছাড়াই গ্রাহকদের ওপর জোরপূর্বক, একতরফাভাবে এই প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে। সভায় প্রিপেইড মিটার নিয়ে যেসব ভোগান্তি সেগুলো তুলে ধরে বক্তারা বলেন, যেসব এলাকায় ইতোমধ্যে প্রিপেইড মিটার লাগানো হয়েছে সেখানে কোনো প্রকার আগাম সংকেত বা মানবিক বিবেচনা ছাড়াই ব্যালেন্স শেষ হওয়ামাত্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। গভীর রাতে, বিশেষ করে ঘরে মুমূর্ষু রোগী, নবজাতক শিশু কিংবা শিক্ষার্থীদের পরীক্ষার প্রাক্কালে এই আকস্মিক ও নিষ্ঠুর বিদ্যুৎহীনতা জনজীবনকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে, যা চরম অমানবিক। প্রিপেইড মিটারের রিচার্জ প্রক্রিয়া সম্পূর্ণ অস্বচ্ছ এবং শুভঙ্করের ফাঁকি। প্রতি মাসের প্রথম রিচার্জেই ডিমান্ড চার্জ, মিটার ভাড়া এবং ভ্যাটের নামে বিপুল অঙ্কের টাকা অন্যায়ভাবে কেটে নেওয়া হচ্ছে। এটি সাধারণ মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের ওপর ডিপিডিসি-র প্রকাশ্য ও জোরজুলুমমূলক নীতি। ডিপিডিসি-র অনলাইন রিচার্জ সিস্টেম ও ডিজিটাল অবকাঠামো চরমভাবে ত্রুটিপূর্ণ। প্রায়শই সার্ভার অচল থাকার কারণে টাকা পরিশোধ করেও গ্রাহকরা ব্যালেন্স পাচ্ছেন না। এছাড়া কার্ড পাঞ্চের জটিলতা ও মিটার লক হয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে বিদ্যুৎ অফিসের কোনো তাৎক্ষণিক রেসপন্স বা কারিগরি সহায়তা পাওয়া যায় না, যা সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা।

মিটারে প্রদত্ত ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ এতটাই নামমাত্র ও নগণ্য যে, তা সংকটের মুহূর্তে গ্রাহকের কোনো কাজেই আসে না। এটি বিপদে পড়া গ্রাহকদের সাথে এক ধরণের নির্মম তামাশা ছাড়া আর কিছুই নয়।

বক্তারা বলেন, বিদ্যুৎ কোনো দয়া, অনুদান বা উপহার নয়; এটি জনগণের করের টাকায় সচল থাকা একটি মৌলিক অধিকার। গ্রাহকদের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তাদের পুতুল ভেবে এমন একটি গণবিরোধী ও ত্রুটিপূর্ণ ব্যবস্থা জোরপূর্বক চাপিয়ে দেওয়ার দুঃসাহস মৌলিক অধিকারের চরম পরিপন্থী।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। বিদ্যুৎ বিভাগ যদি কারো বাড়িতে জোরপূর্বক প্রবেশ করতে চায় তাহলে সে ডাকাত। সেক্ষেত্রে তার সঙ্গে ডাকাতের মতোই আচরণ করতে হবে। বিদ্যুৎ বিভাগের লোকজনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নাটক বন্ধ করেন। আমরা কিন্তু নাটকের প্রতি উত্তর দিয়ে দিব। আমরা কিন্তু বসে থাকবো না। প্রিপেইড মিটার লাগাতে পারবেন না। জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছিলাম বিনা অনুমতিতে কোন সংস্থা কারো বাড়িতে প্রবেশ করতে পারবেনা এমন একটি নোটিশ জারি করার জন্য। তিনি আরো বলেন, আমরা জানি নিপীড়ণ আসতে পারে। আমাদের বিরুদ্ধে মামলা হতে পারে। আমরা সেসব ফেস করবো। জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা। এটা একদম স্পষ্ট কথা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা জানি আপনি ফেসবুকে দেখে অনেক ভাল ভাল কাজ করেন। আপনি বিদ্যুৎ জ্বালানী মন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনা দিন। আমরাতো বলেছি প্রিপেইড মিটার আমাদের জন্য ভালো এটা যদি আপনি আমাদের বোঝাতে পারেন তাহলে আমরা মিষ্টিমুখ করিয়ে প্রিপেইড মিটার লাগাবো। আপনি আমাদের সকলের উপস্থিতিতে গণশুনানী দিন। কিন্তু কোন ধরনের নাটক করে প্রিপেইড মিটার লাগাতে দেয়া হবেনা। এই প্রিপেইড মিটার ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার চুরির ফসল। আমাদের কাছে সব ধরনের প্রমাণ রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা : এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম

আপডেট সময় : ০৯:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬