নারায়ণগঞ্জ ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা : এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম পাঁচ বছরে সুপার শপ থেকে বহুমুখী ব্যবসা, প্রবাসে সফল উদ্যোক্তা কবির মজুমদার ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও গ্রাম বাসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার ২০২৬- ২৭ অর্থ বছরে ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তারেক রহমান প্রধানমন্ত্রী বিধায় বড় বাজেট ঘোষণা করতে সাহস পেয়েছি রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

পাঁচ বছরে সুপার শপ থেকে বহুমুখী ব্যবসা, প্রবাসে সফল উদ্যোক্তা কবির মজুমদার

সৌদি আরবের অর্থনীতি এখন দ্রুত রূপান্তরের পথে। দেশটির উচ্চাভিলাষী ভিশন ২০৩০ বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, খাদ্য ও সেবাখাতে তৈরি হয়েছে নতুন নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রবাসে নিজেদের অবস্থান শক্ত করছেন বাংলাদেশি উদ্যোক্তারা। তাদেরই একজন কুমিল্লার সন্তান কবির মজুমদার, যিনি আজ প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার নাম।
একসময় ছোট্ট একটি সবজির দোকান দিয়ে ব্যবসায়িক জীবন শুরু করেছিলেন তিনি। সীমিত পুঁজি, অজানা পথচলা, নানা প্রতিকূলতা আর অক্লান্ত পরিশ্রম—সবকিছু জয় করে ধাপে ধাপে গড়ে তুলেছেন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান।
বর্তমানে তার মালিকানায় রয়েছে সুপার শপ, রেস্তোরাঁ, ফিশারিজসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় ৫০ জন বাংলাদেশির। ফলে শুধু নিজের সফলতাই নয়, প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
সম্প্রতি কবির মজুমদার সুপার শপের সফল পাঁচ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও অতিথিদের নিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পাঁচ বছরের পথচলায় ক্রেতাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে কবির মজুমদার বলেন, খুব ছোট পরিসরে ব্যবসা শুরু করেছিলাম। আল্লাহর অশেষ রহমত, সততা, পরিশ্রম এবং মানুষের দোয়া ও সহযোগিতায় আজকের অবস্থানে পৌঁছেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে সেটিই হবে আমার সবচেয়ে বড় অর্জন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবির মজুমদার শপিং মলের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কামাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের আল-খারজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউদ্দিন বাবলু। বিশেষ অতিথি ছিলেন আল-খারজের বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম এবং মোছলেহ উদ্দিন মুন্না।
অতিথিরা বলেন, একজন সাধারণ সবজি ব্যবসায়ী থেকে একাধিক প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাদের মতে, সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা থাকলে প্রবাসের মাটিতেও সফলতা অর্জন সম্ভব।
তারা আরও বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০-এর ফলে সৃষ্টি হওয়া নতুন অর্থনৈতিক সম্ভাবনা বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। এসব উদ্যোক্তার হাত ধরেই যেমন কর্মসংস্থান বাড়ছে, তেমনি দেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহও আরও শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি।
সবজির ছোট্ট দোকান থেকে বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে ওঠার এই যাত্রা শুধু কবির মজুমদারের ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি প্রমাণ করে, স্বপ্ন, সততা, এবং কঠোর পরিশ্রম থাকলে প্রবাসের মাটিতেও সাফল্যের নতুন ইতিহাস লেখা সম্ভব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা : এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম

পাঁচ বছরে সুপার শপ থেকে বহুমুখী ব্যবসা, প্রবাসে সফল উদ্যোক্তা কবির মজুমদার

আপডেট সময় : ০৯:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬