নারায়ণগঞ্জ ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে পানি সম্পদ উন্নয়ন কমিটির সভায খাল খননে গতি বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত ডিসির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দিনব্যাপী ফল মেলার উদ্বোধনে ডিসি মো :রায়হান কবির সিদ্ধিরগঞ্জে চাঁদার টাকা না পেয়ে প্রাণনাশের হুকমি, থানায় অভিযোগ পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন নারায়ণগঞ্জে বিডিএস অবহিতকরণ সভায় ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হবে জমি জরিপ:ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত মৌলিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সোমবার নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনের আয়োজক ছিল জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, নারায়ণগঞ্জ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। কোর্স পরিচালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান ভূঁইয়া।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আপনারা স্বাবলম্বী হবেন, এটাই আমাদের প্রত্যাশা। দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার।

তিনি প্রশিক্ষণার্থীদের সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান ভূঁইয়া বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। মৌলিক দক্ষতা অর্জনের মাধ্যমে তারা ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ পাবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার

দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

আপডেট সময় : ০৬:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬