নারায়ণগঞ্জ ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় নদীদূষণের অভিযোগে একটি ডাইং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় অবস্থিত তরল বর্জ্য উৎপন্নকারী ‘আকবর ডাইং’ নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। কারখানাটিতে বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় এবং পরিবেশগত বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৭(৩) বিধি লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জে নদী ও পরিবেশ দূষণকারী কারখানা এবং প্রকল্পগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশবিধি লঙ্ঘনের ঘটনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান

আপডেট সময় : ০৯:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬