নারায়ণগঞ্জ ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

চানমারীর ডিস লাইন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী মাউড়াপট্টি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে নাছির (৬০) নামের এক ডিশ ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহ‌রের খানপুরে ৩০০ শয‌্যা হাসপাতালের জরু‌রি বিভা‌গে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, পাশের একটি বাড়ি থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি মাউড়াপট্টিতে “ফ্রেন্ডস ক্যাবল” নামের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো নাছির তার দোকানে ছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন বলেন, তিনি একজনকে কালো পাঞ্জাবি পরা অবস্থায় রক্তমাখা ছুরি হাতে ঘটনাস্থল থেকে দ্রুত দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে যেতে দেখেছেন।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি

চানমারীর ডিস লাইন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০৫:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬