নারায়ণগঞ্জ ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া ১টি শটগান ও ৩টি কার্তুজসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব–১১ এর মিডিয়া কর্মকর্তা উজ্জ্বল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার পলাশ হোসেন আকাশ (৩২) ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে, পলাশ হোসেন আকাশ নামে এক ব্যক্তি থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ গোপন স্থানে রাখার উদ্দেশ্যে সস্তাপুর এলাকায় নিয়ে এসেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পলাশ হোসেন আকাশকে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি শটগান ও তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া ১টি শটগান ও ৩টি কার্তুজসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬