নারায়ণগঞ্জ ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

বন্দরের শীর্ষ সন্ত্রাসী ১৪ টি মামলার আসামি ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ‘ক্যাডার সোহেল’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। র‍্যাবের দাবি, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-১১ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল বন্দর থানাধীন মদনপুরের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সোহেল বন্দর উপজেলার মদনপুর আন্দিরপাড় এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, সোহেল ও তার বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে নতুন স্থাপনা নির্মাণ, ব্যবসা পরিচালনা এবং শীতলক্ষ্যা নদীপথে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড চলাচলের ক্ষেত্রেও তার বাহিনীর চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, সোহেলের নেতৃত্বে মদনপুর ও বন্দর এলাকায় মাদক বাণিজ্যের একটি নেটওয়ার্ক গড়ে ওঠে। তার বিরুদ্ধে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল কেনাবেচা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানাসহ নারায়ণগঞ্জের বন্দর থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

বন্দরের শীর্ষ সন্ত্রাসী ১৪ টি মামলার আসামি ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬