নারায়ণগঞ্জ ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধর মৃত্যু সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি,৪৫ লক্ষ টাকার মালামাল লুট নারায়ণগঞ্জে নৌ-পুলিশের টলারের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু ফতুল্লা বিপুল পরিমাণে দেশি অস্ত্রসহ রনি গ্রেফতার না.গঞ্জ পাসপোর্ট অফিসে ৭ দালালকে আটকের পর কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় বিপাকে একটি পরিবার, থানায় অভিযোগ ফতুল্লায় স্কুল চলাকালীন একটি সিলিং ফ্যান খুলে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার (৬ মে) সকালে শহরের কেরোসিন ঘাট সংলগ্ন নদী এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহটি ক্ষতবিক্ষত হয়ে গেছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে। তবে এখনো তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধর মৃত্যু

শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬