নারায়ণগঞ্জ ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”: নারায়ণগঞ্জে সরকারি গাড়িচালক সমিতির ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির ১৩ দফা দাবিতে নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে ছাত্র মজলিসের স্মারকলিপি।

নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বুধবার, ৬ মে ২০২৬ বিকাল ৩টায় ওসমানী পৌর স্টেডিয়াম, নারায়ণগঞ্জে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনুর খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজীব ও জেলা প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা ।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে প্রতিবছর প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এ বছর জেলার বিভিন্ন উপজেলার বালক ও বালিকা দলগুলো উপজেলা ও জেলা পর্যায়ের খেলা শেষে ফাইনালে উন্নীত হয়েছে। আজ ফাইনাল খেলায় কেউ চ্যাম্পিয়ন হয়েছে, কেউ রানারআপ হয়েছে। ছাত্র ও ছাত্রীদের খেলা দেখে অনেক ভালো লেগেছে।”

তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১১:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬